Panihati murder case: পানিহাটিতে ভরা রাস্তাতেই প্রেমিকাকে কোপাল প্রেমিক, তারপর ছরি ঢোকাল নিজের পেটে | Boyfriend trying to killed his girl friend in panihati
পানিহাটি: মেন রোড। কোনও গলির রাস্তা নয়। ক্রমাগত চলছে গাড়ি। তার মধ্যেই হাড়হিম ঘটনা। একজন লোক এসে কোপাচ্ছে এক মহিলাকে। স্বচক্ষে এমন দেখলে হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় হতে হয়। ভয়ঙ্কর ঘটনা পানিহাটিতে। প্রকাশ্যেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে প্রেমিকাকে খুন। তারপর আত্মহত্যার চেষ্টা প্রেমিকের। খুনের ঘটনার সেই লাইভ ছবি ভাইরাল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পানিহাটি রথীন্দ্র সিনেমার সামনে। সেখানে স্কুল রোড এলাকাতেই প্রেমিকাকে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতীর চেষ্টা করে অভিযুক্ত।
স্থানীয় সূত্রে খবর, গীতা দাস এবং সুভাষ দাসের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের বাড়ি হাড়োয়া। গীতার বাড়ি পানিহাটির মহেন্দ্র নগরে। বুধবার সকালে সকলের অলক্ষে হঠাৎ ব্যাগ থেকে ধারল অস্ত্র বের করে গীতাকে এলোপাথাড়ি কোপাতে থাকে সুভাষ বলে দাবি। এরপর নিজেই নিজের পেটে ছুড়ি মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। এখন আশঙ্কাজনক অবস্থায় সুভাষের চিকিৎসা চলছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে।
তবে সূত্রের খবর, গীতার এর আগে বিয়ে হয়েছিল। তবে তিনি বিবাহ বিচ্ছিনা। সুভাষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল।
স্থানীয় বাসিন্দা বলেন, “এটা খুব ভয়ানক পরিস্থিতি। ছোট ছোট ছেলে মেয়েরা এখানে এসে প্রেম করে, নেশা করে। দুনিয়ার ছেলে-মেয়েরা এসে এই সব করে। অথচ এলাকার কেউ পুকুর পাড়ে যায় না। আজ এমন ঘটনা ঘটল। আমি সাত-আটদিন আগে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে মারছে। আমি প্রতিবাদ করলাম। তারপর ওরা চলে গেল। এখন পুলিশকে অনুরোধ করেছি যাতে ব্যাপারটা নিয়ে ভাবে।”