BREAKING NEWS: পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরে এনকাউন্টারে মৃত এক অভিযুক্ত | Police encounter baruipur physical assault crime case accused as he died to flee - 24 Ghanta Bangla News
Home

BREAKING NEWS: পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরে এনকাউন্টারে মৃত এক অভিযুক্ত | Police encounter baruipur physical assault crime case accused as he died to flee

Spread the love

বারুইপুর: পুলিশি এনকাউন্টারে মৃত্যু বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালায় ওই অভিযুক্ত। এর পরই পুলিশও গুলি চালাতে বাধ্য হয়। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের। জানা গিয়েছে, এই অভিযুক্তকেই নির্যাতিতার সঙ্গে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে।

জানা গিয়েছে, অপরাধের পুর্ননির্মাণের জন্য পুলিশ গতকাল, মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে যাওয়া হয়েছিল। রাত ২টো ২০ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে, অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই অভিযুক্তই রেল লাইনের পাশে পুকুর থেকে নির্যাতিতার মৃতদেহ উদ্ধার করিয়েছিল। সেইসঙ্গে পলাতক খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত চতুর্থ জনকেও গ্রেফতার করেছে পুলিশ।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *