Aamir Khan: গোটা বিশ্বে রয়েছে মাত্র ১টিই, সেটাই তৃতীয় স্ত্রী গৌরীকে দিলেন আমির, জানেন কী? | Aamir khan marries gauri pali hill wedding special ruby ring gift details - 24 Ghanta Bangla News
Home

Aamir Khan: গোটা বিশ্বে রয়েছে মাত্র ১টিই, সেটাই তৃতীয় স্ত্রী গৌরীকে দিলেন আমির, জানেন কী? | Aamir khan marries gauri pali hill wedding special ruby ring gift details

Spread the love

মুম্বইয়ের আকাশ ভেঙে নামা তুমুল বৃষ্টি, জলমগ্ন রাস্তাঘাট আর চারপাশের চেনা দুর্যোগ—কোনো কিছুই বাঁধা হতে পারল না বলিউডের আমির খানের জীবনের নতুন ইনিংস শুরুর পথে। গত ৫ জুলাই পালি হিলের নিজের বিলাসবহুল সমুদ্রমুখী বাংলোয় তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন আমির খান। পাত্রী গৌরী। দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে আমিরের এই গোপন ও রাজকীয় বিয়েতে হাজির হয়েছিলেন প্রায় ১৫০ জন ঘনিষ্ঠ অতিথি। যেখানে নজর কেড়েছে আমিরের প্রথম দুই পক্ষের তিন সন্তান—ইরা, জুনেইদ ও আজাদ। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই বলিপাড়ার অন্দরে এখন একটাই গুঞ্জন— তৃতীয় স্ত্রী গৌরীকে বিয়ের পর ঠিক কী উপহার দিলেন আমির?

আইনি মতে সইসাবুদ করে বিয়ে সারেন আমির ও গৌরী। বিয়ের দিন অফ-হোয়াইট লহেঙ্গায় সেজেছিলেন কনে, আর আমিরের পরনে ছিল সাবেকি সাদা ধুতি-পাঞ্জাবি। তবে সব আলো কেড়ে নিল গৌরীর অনামিকায় জ্বলজ্বল করা একটি সোনালি আংটি। যেমন-তেমন আংটি নয়, এটি আসলে এক বিরল শিল্পকর্ম।

বিদেশের এক নামী জুয়েলারি ব্র্যান্ডের তৈরি এই আংটির ঠিক মাঝে বসানো রয়েছে বিশালাকার এক বহুমূল্য রুবি বা চুনি। প্রস্তুতকারক সংস্থার দাবি, এই একটিমাত্র আংটি নিখুঁতভাবে তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ তিন মাস বা প্রায় ২৫৬ ঘণ্টা! শুধু তাই নয়, এর অভিনব নকশা ফুটিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করেছেন প্রায় ১৩১ জন দক্ষ কারিগর। স্বভাবতই, গোটা বিশ্বে এই ডিজাইনের দ্বিতীয় কোনও আংটি আর খুঁজে পাওয়া যাবে না।

গৌরীর হাত অবশ্য এই প্রথম দামি উপহারে সাজালেন না আমির। এর আগেও ভালোবাসার প্রতীক হিসেবে প্রেমিকার আঙুলে ৪০টি হিরে খচিত একটি আংটি পরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

আসলে আমির ও গৌরীর পরিচয় আজকের নয়, দীর্ঘ ২৫ বছরের চেনা মুখ তাঁরা। তবে বন্ধুত্ব প্রেমের রূপ নেয় গত দু’বছরে। শোনা যায়, বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে আমিরের বোনের মাধ্যমেই দুজনের মন দেওয়া-নেওয়ার শুরু। গত বছর অর্থাৎ ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের জমকালো পার্টিতে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রথমবার প্রকাশ্যে আনেন আমির। তখন বিয়ের পরিকল্পনা নিয়ে খোলসা না করলেও, শেষমেশ দীর্ঘদিনের বান্ধবী গৌরীর সঙ্গেই চার হাত এক করলেন বলিউড সুপারস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *