ট্রাস্টের লোগো-সহ জাল রসিদে অনুদান, রামমন্দিরের তছরুপ-কাণ্ডে প্রকাশ্যে নয়া কেলেঙ্কারি
জাল রসিদে তোলা হতো অনুদান
তদন্তে জানা গিয়েছে, ভক্তদের অনুদান নেওয়ার সময় নকল রসিদ দিতেন অভিযুক্তরা। উদ্ধার হওয়া রসিদ বইগুলি দেখতে প্রায় আসলের মতোই। এমনকী তাতে ট্রাস্টের লোগোও ছিল। ফলে ভক্তদের পক্ষে কোনটা আসল আর কোনটা জাল বোঝা ছিল প্রায় অসম্ভব। তাই কেউ কিছু টেরও পাননি। অবাধে জালিয়াতি চালিয়ে গিয়েছেন তদন্তকারীরা।