‘কেউ বাঁচাতে পারবে না…’, কাদের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা?
বারুইপুরের এনকাউন্টারের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। উত্তরপ্রদেশের মডেল লাগু করা হচ্ছে বাংলায়, অভিযোগ তৃণমূলের। সেই অভিযোগের পাল্টা তোপ দাগলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তাঁর প্রশ্ন, ‘বাচ্চা মেয়েটিকে কী যন্ত্রণা দিয়ে মারা হয়েছে… তৃণমূল কি এই অত্যাচারকে সমর্থন করছে? তার সঙ্গেই মন্ত্রীর খোঁচা, অবশ্য তৃণমূল তো ১৫ বছর ধরে এটাই সমর্থন করেছে। যাঁদের ধর্ষণ হয়েছে, তাঁদের অপমান করা হয়েছে… রেট বেঁধে দেওয়া হয়েছে, চরিত্রের কথা তুলে কাঁটাছেড়া করেছে।’ তৃণমূলের এই দাবির জবাব বাংলার মানুষ দেবে বলেও জানান মন্ত্রী।