নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত ৩০০ স্পেশাল ট্রেন দিল রেল - 24 Ghanta Bangla News
Home

নিয়মিত ট্রেনের সঙ্গে অতিরিক্ত ৩০০ স্পেশাল ট্রেন দিল রেল

Spread the love

কলকাতা: আগামী ১৬ জুলাই রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও ওড়িশার পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাপক জনসমাগম ও যাত্রীদের…

কলকাতা: আগামী ১৬ জুলাই রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও ওড়িশার পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাপক জনসমাগম ও যাত্রীদের ভিড় নির্বিঘ্নে সামাল দিতে কোমর বেঁধে নেমেছে ভারতীয় রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এবারের রথযাত্রায় ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানিয়েছেন, রথযাত্রা উপলক্ষে নিয়মিত ৮০০টিরও বেশি ট্রেনের পাশাপাশি এই ৩০০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা অনেকটাই স্বাচ্ছন্দ্যে পুরীতে পৌঁছাতে পারবেন। তিনি জানিয়েছেন, পুরী রেল স্টেশনে অন্তত ৩০ হাজার যাত্রীর জন্য বিশেষ অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এর মধ্যে থাকছে বর্ধিত টিকিট কাউন্টার, বড় ওয়েটিং রুম এবং যাত্রীদের সুবিধার জন্য নিরাপত্তা ও খাবার সরবরাহের বিশেষ ব্যবস্থা।

পুরী স্টেশন ও নতুন ট্রেন

রথযাত্রার সময় ভুবনেশ্বর ও কটকের মতো স্টেশনগুলোতেও প্রবল চাপ থাকে। এই পরিস্থিতি সামাল দিতে রেলের কর্মীরা যুদ্ধের মতো প্রস্তুতি নিচ্ছেন। রেলমন্ত্রী জানান, রথযাত্রার আগে ভক্তদের সুবিধার জন্য তিনি পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যালোচনা করবেন। এছাড়া, রথযাত্রার ঠিক আগেই অশ্বিনী বৈষ্ণব নতুন একটি ট্রেনের উদ্বোধন করেছেন, যা পুরী থেকে সরাসরি কোরাপুট পর্যন্ত চলাচল করবে। এই নতুন ট্রেনটি তীর্থযাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী, পর্যটক এবং রোগীদের জন্যও যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা

পুরী স্টেশনকে ঘিরে রথযাত্রার সময় কার্যত কর্মযজ্ঞের রূপ নেয়। রেল কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো, চূড়ান্ত ভিড় সত্ত্বেও যেন সাধারণ যাত্রীদের কোনো সমস্যা না হয়। টিকিটের সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে ভারতীয় রেল বদ্ধপরিকর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *