দলের অফিসই ভাঙার আর্জি তৃণমূল প্রধানের
যদিও মহব্বত বলেন, ‘এখন সকলেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছে। এই ঘটনার সঙ্গে আমি কোনও ভাবেই জড়িত নই। ষড়যন্ত্র করে আমার নাম জড়ানো হচ্ছে। যখন নির্মাণ হচ্ছিল তখন কেন বাধা দেওয়া হয়নি।’ উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘তৃণমূলের জামানায় বেআইনি দখলদারি, অবৈধ নির্মাণ এইসব লাগাতার হয়েছে। কিন্তু এখন আর এগুলো বরদাস্ত করা হবে না। তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দলের পার্টি অফিস ভেঙে দিতে প্রশাসনকে অনুরোধ করেছেন। অবশ্যই প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেবে।’ চাঁচল মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অবৈধ নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ জুলাই ওই স্কুলের জমি মাপজোক করা হবে। নির্মাণ বেআইনি হলে অবশ্যই বুলডোজার চলবে।