ক্যানালের ধারে দেহ মহিলার, অতিরিক্ত মদ্যপান নাকি খুন?
মৃতের ভাই সোম হাঁসদা পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘সোমবার দুপুরে আমার দিদি, জামাইবাবু নীলু হেমব্রম এবং আমাদের পূর্ব পরিচিত কয়েকজন মিলে বাড়ির পাশের একটি মাঠে বসে মদ্যপান করছিলেন। বিকেল চারটে নাগাদ দিদি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। পরে ঘুম থেকে উঠে দেখে জামাইবাবু তখনও বাড়ি ফেরেনি। এর পরে স্বামীকে খুঁজতে দিদি বাড়ি থেকে বের হয়, কিন্তু আর ফিরে আসেনি।’