‘অবিচার হয়েছে, চাপ ছিল’, রেফারি ম্যানেজের অভিযোগ মিশর কোচের - 24 Ghanta Bangla News
Home

‘অবিচার হয়েছে, চাপ ছিল’, রেফারি ম্যানেজের অভিযোগ মিশর কোচের

Spread the love

মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত আরামেই এগিয়ে ছিল মিশর। কিন্তু ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর ৮৩ মিনিটে সমতা ফেরান লিওনেল মেসি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ়ের জয়সূচক গোলে কোয়ার্টার-ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা।

গোটা ম্যাচে একাধিকবার রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় মিশর টিম ম্যানেজমেন্টকে। যার জেরে রেফারি কার্ড দেখান। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এটা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন হোসাম হাসান। বলেন, ‘এই ফল আমি মেনে নিতে পারছি না। ম্যাচ যেভাবে এগিয়েছে, সেটাও মেনে নিতে পারছি না। সুন্দর সুন্দর কথা বলতে চাই না। আজ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *