Sujan Chakraborty: উস্কানিমূলক মন্তব্য, অশান্তি লাগানোর চেষ্টা অভিযোগ তুলে সুজন সহ ৪ জনের বিরুদ্ধে থানায় গেল BJP | BJP logged complain in police station against four CPM leaders, including Sujan Chakraborty - 24 Ghanta Bangla News
Home

Sujan Chakraborty: উস্কানিমূলক মন্তব্য, অশান্তি লাগানোর চেষ্টা অভিযোগ তুলে সুজন সহ ৪ জনের বিরুদ্ধে থানায় গেল BJP | BJP logged complain in police station against four CPM leaders, including Sujan Chakraborty

Spread the love

সুজন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের FIRImage Credit: Tv9 Bangla

বারুইপুর: বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে তৃণমূল ও সিপিএম-কে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, বারুইপুরের ঘটনায় অনেকে উস্কানি দিচ্ছে। তাদের ছেড়ে কথা বলা হবে না। সেই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই দেখা গেল পুলিশের পদক্ষেপ। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হল বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, লায়েক আলি, মোনালিসা সিনহা সহ মোট চারজনের বিরুদ্ধে।

কী অভিযোগ?

বারুইপুর বিজেপি চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে সুজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ, বারুইপুরের ঘটনায় অপরাধ মূলক ষড়যন্ত্র, সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনা, উস্কানিমূলক মন্তব্য, মিথ্যা খবর প্রচার ও অশান্তি চেষ্টা করেছেন এই বাম নেতৃত্ব। সেই মর্মে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে বারুইপুর থানা। পুলিশ খতিয়ে দেখছে সুজন চক্রবর্তীরা ঠিক কী মন্তব্য করছিলেন।

গতকাল অর্থাৎ সোমবার বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সুজন চক্রবর্তী সহ বাম নেতৃত্ব। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। প্রসঙ্গত, বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এই নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। রেল অবরোধ, পুলিশের উপর হামলার অভিযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে ক্ষিপ্ত জনতার বিরুদ্ধে। এমনকী, সন্দেহের বসে একজনকে পিটিয়ে মেরে ফেলারও অভিযোগ ওঠে। যদিও, শুভেন্দু বলেছেন ওই ব্যক্তি নির্দোষ। এরপর তিনি জানান, বারুইপুরের এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি রয়েছে। ভোটে হেরে গিয়ে অনেকে উস্কানি দিয়েছে। ২০০ জন চিহ্নিত হয়েছে। কল রেকর্ডিংও হাতে এসেছে পুলিশের। তিনি বলেন, ” যাঁরা ভোটে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে ১ হয়েছেন। এছাড়া মৌলবাদী ও দেশ বিরোধী শক্তি পিছন থেকে উস্কেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব কল-রেকর্ডিং ইত্যাদি DGP-র নেতৃত্বে এসটিএফ সংগ্রহ করেছে। তাঁদেরও শিক্ষা দেওয়া হবে।” এরপরই দেখা গেল সুজন সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *