FIFA WC 2026 | শেষ আটে পৌঁছনোর পথে কাঁটা মিশর, কী ভাবে জয় পেতে পারে আর্জেন্তিনা?
ফিফা ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হতে তৈরি আর্জেন্তিনা। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে যাবেন লিওনেল মেসি আর্জেন্তিনা। তবে কেপ ভের্দে ম্যাচের পরে নীল-সাদা জার্সির আতঙ্ক তাদের ডিফেন্স। আজের্ন্তিনার সাংবাদিক আন্তোনিওর বার্তা, ‘মোটেই আমরা ফেভারিট নই। স্কালোনি জানেই না, ডিফেন্সটা নিয়ে কী করবে। সালাহ্ আর ওমর মারমুশ, এই দু’জনই তছনছ করে দিতে পারে।