Digha: দিঘা থেকে ফেরার পথে চরম বিপাকে পর্যটকরা, মাঝপথেই বড় বিভ্রাট | Digha tourists faces big problem when returning from Digha - 24 Ghanta Bangla News
Home

Digha: দিঘা থেকে ফেরার পথে চরম বিপাকে পর্যটকরা, মাঝপথেই বড় বিভ্রাট | Digha tourists faces big problem when returning from Digha

Spread the love

দিঘা: দিঘা (Digha) থেকে ফেরার পথেই বিপদ। রীতিমতো নাকাল হতে হল পর্যটকদের। বাংলায়, বিশেষত দক্ষিণবঙ্গে দিঘা সবসময়ই একটা জনপ্রিয় পর্যটনের গন্তব্য। শীত হোক বা বর্ষা, সারা বছর ভিড় লেগেই থাকে। সম্প্রতি দুর্যোগের আশঙ্কায় দিঘায় সতর্কবার্তা জারি হলেও ভিড়ের কমতি ছিল না। মঙ্গলবার সেখান থেকে ফেরার ট্রেনে চেপেছিলেন যাত্রীরা। তারপর ট্রেন থমকে যায়।

এদিন যাত্রী বোঝাই ট্রেনের ইঞ্জিন বিকল হলে যায় কাঁথিতে। বিপাকে পড়েন যাত্রীরা। শুরুর দিকে বেহাল যাত্রী পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা। বিকল্প ট্রেনের ব্যাবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৩ ঘন্টার বেশি বিকল ইঞ্জিন নিয়ে কাঁথি স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন।

দিঘা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল ট্রেনটি। কাঁথি স্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায় মঙ্গলবার দুপুর ১২টা ৫৪মিনিটে। সেই থেকে আটকে ছিলেন যাত্রীরা। তাঁদের দাবি, দিঘায় ট্রেনে ওঠার সময়ই তাঁরা বুঝতে পেরেছিলেন চাকায় সমস্যা আছে। কারও কলকাতা ফেরার কথা, কারও পাঁশকুড়া যাওয়ার কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, না রয়েছে পানীয় জল। না রয়েছে বাথরুমের ব্যবস্থা। ফলে তাঁদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। যদিও স্টেশন মাস্টারের দাবি, এই ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পরে ইঞ্জিন সরানোর ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে বিকল্প ট্রেনেরও ব্যবস্থা করা হয়। পাঁশকুড়া থেকে নতুন ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *