Anush Agarwalla Selection Row | Asian Games 2026 | জরুরি ভিত্তিতে অনুশ আগরওয়ালার আবেদনের শুনানি চায় সুপ্রিম কোর্ট
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ইকুয়েস্ট্রিয়ান অনুশ আগরওয়ালা এ বার সুপ্রিম কোর্টে। জরুরি ভিত্তিতে অনুশের আবেদনের শুনানির অনুমতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ আগামী ৯ জুলাই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে।