Annapurna Yojana Status: কারা পাচ্ছেন তিন হাজার টাকা? জানতে পারবেন অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে, এসে গেল বড় আপডেট | Annapurna Yojana Update, New Website to Show Beneficiary Names, Complaint Option Available - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana Status: কারা পাচ্ছেন তিন হাজার টাকা? জানতে পারবেন অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টালে, এসে গেল বড় আপডেট | Annapurna Yojana Update, New Website to Show Beneficiary Names, Complaint Option Available

Spread the love

কলকাতা: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে তিন হাজার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, জুলাই মাসে এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তবে অভিযোগ, এখনও এমন অনেক আবেদনকারী মহিলা রয়েছেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার স্ট্যাটাস দেখার সাইটে গেলে কারও ক্ষেত্রে দেখা যাচ্ছে আনডার প্রসেস (Under Process) ও আনডার ইনকোয়ারি (Under Enquiry)। ইতিমধ্যেই মন্ত্রী মালতি রাভা রায় জানান,যাঁদের আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। তবে, জানেন কি, সরকারের তরফে খুব শীঘ্রই একটি নতুন ওয়েবসাইট বা পোর্টাল চালু করা হবে। কিন্তু, কীসের পোর্টাল? এখানে কি দেখা যাবে বাতিল আবেদনকারীর স্ট্যাটাস? জেনে নিন বিশদে।

কী কাজ হবে নয়া পোর্টালে?

নতুন পোর্টালের ঘোষণা করেছেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। ওই পোর্টালে কোনও স্ট্যাটাস দেখা যাবে না। তবে, কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, তা জানতে পারবেন। এই মুখ্যসচিব জানিয়েছেন, অন্নপূর্ণা উপভোক্তাদের নাম প্রকাশ্যেই রাখা হবে। সেই কারণে পোর্টাল আনা হচ্ছে। কারা অন্নপূর্ণার সুবিধা পাচ্ছেন, তাঁদের নাম দেখতে পারবেন সাধারণ মানুষ। থাকবে অভিযোগ জানানোর সুবিধাও।

অভিযোগ জানানোর সুযোগ

মুখ্যসচিবের কথায়,পোর্টালে গেলেই সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন, তালিকায় অযোগ্য ব্যক্তির নাম রয়েছে, তাহলে অভিযোগ করতে পারবেন। অর্থাৎ যদি মনে হয় যাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য নন, তাহলে সেই নিয়েও আপত্তি জানাতে পারবেন।

উল্লেখ্য, জুলাই মাসে প্রায় ২৭ লক্ষের আবেদন বাতিল হয়েছে। এর আগে ৪ জুলাই উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য়সচিব মনোজ কুমার আগরওয়াল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদনের ভেরিফিকেশন শেষ করা হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে, তাদের আবেদন যাচাই করা হবে। একইসঙ্গে অফলাইনে জমা দেওয়া আবেদন ওই তারিখের মধ্যে ডিজিটাইজ করার প্রক্রিয়াও শেষ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *