সুপ্রিম কোর্টে অনুশের মামলার শুনানি ৯ জুলাই - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম কোর্টে অনুশের মামলার শুনানি ৯ জুলাই

Spread the love

কেন আদালতে গেলেন দুই অশ্বারোহী?

অনুশ আগরওয়ালা এবং সুদীপ্তি হাজেলা দু’জনেই ২০২২ এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জিতেছিলেন। কিন্তু এ বার এশিয়ান গেমসের ড্রেসাজ দলে তাঁদের মূল দলে রাখা হয়নি। ভারতের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের (EFI) প্রকাশিত তালিকায় অনুশ আগরওয়ালাকে প্রথম রিজার্ভ এবং হাজেলাকে দ্বিতীয় রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন করছিলেন দুই তারকা। তাঁরা অভিযোগ করেছিলেন, EFI-এর নির্বাচন প্রক্রিয়ায় ত্রুটি আছে এবং সেই কারণেই তাঁদের মূল দলে রাখা হয়নি।

দিল্লি হাইকোর্ট কী বলেছে?

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা তৈরিতে কোনও ত্রুটি পাওয়া যায়নি। যদিও নির্বাচন নীতির কয়েকটি ধারা পুরোপুরি মানা হয়নি বলে আদালতের নজরে এসেছে। তবুও আদালতের মতে, এই পর্যায়ে নতুন করে ট্রায়াল আয়োজন করা বাস্তবসম্মত নয়। কারণ, নির্বাচনের শেষ সময়সীমা ১৫ জুলাই। বিভিন্ন দেশে থাকা ঘোড়া ও অশ্বারোহীদের অল্প সময়ের মধ্যে এক জায়গায় এনে নতুন প্রতিযোগিতা আয়োজন করা প্রায় অসম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *