মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই উধাও, ঠিক কী কারণে ভারতে ব্যান দিলজিতের ‘সতলজ়’? - 24 Ghanta Bangla News
Home

মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই উধাও, ঠিক কী কারণে ভারতে ব্যান দিলজিতের ‘সতলজ়’?

Spread the love

মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি ‘সতলুজ’। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। কী এমন রয়েছে ছবিতে, যার জন্য বছরের পর বছর সেন্সর বোর্ডের সঙ্গে লড়াই করতে হয়েছে নির্মাতাদের? কেন আচমকা ওটিটিতে মুক্তি পেয়েও ভারতের দর্শকদের জন্য তা বন্ধ করে দেওয়া হল? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন জগতে।

পরিচালক হানি ত্রেহান পরিচালিত এই ছবির নাম প্রথমে ছিল ‘ঘল্লুঘারা’। পরে সেটির নাম বদলে রাখা হয় ‘পাঞ্জাব ’৯৫’। সবশেষে মুক্তির আগে আবার নাম পরিবর্তন করে ‘সতলুজ’ রাখা হয়। ছবিটি মূলত পঞ্জাবের মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরার জীবন ও তাঁর লড়াইকে কেন্দ্র করে তৈরি বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিষয়বস্তু থাকার কারণেই ছবিটি দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল।

৩ জুলাই কোনও পূর্বঘোষণা ছাড়াই ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এ মুক্তি পায় ‘সতলুজ’। পরিচালক হানি ত্রেহান জানিয়েছেন, ছবিটি মুক্তির খবর আগে থেকে খুব কম মানুষই জানতেন। এমনকি পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয়ভাবে পরিকল্পনা করা হয়েছিল। কারণ, নির্মাতাদের আশঙ্কা ছিল, মুক্তির আগেই আবার কোনও বাধা তৈরি হতে পারে।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতের ক্যাটালগ থেকে সরিয়ে দেওয়া হয় ছবিটি। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে ছবিটি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়, প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *