মারাদোনার ১০ নম্বর জার্সি অবসর চেয়েছিল আর্জেন্তিনা, কেন বাধা দেয় FIFA?
ওর্তেগাকে ‘অপয়া’ তকমা
FIFA-র কড়া নির্দেশের পর বাধ্য হয়েই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ১০ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয় মিডফিল্ডার আরিয়েল ওর্তেগার (Ariel Ortega) হাতে। কিন্তু বহু সমর্থক মনে করেন, জোর করে এই জার্সি পরিয়ে প্লেয়ার নামানোর ফলে দলের ওপর ‘অভিশাপ’ নেমে এসেছিল। হেভিওয়েট ও ফেভারিট দল হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, ২০০২ বিশ্বকাপে আর্জেন্তিনা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
ওর্তেগার গায়ে ১০ নম্বর জার্সি বেশিদিন ছিল না। ২০০৬ সালের বিশ্বকাপের সময়ে ১০ নম্বর জার্সির মালিক ছিলেন রিকেলমো। কিন্তু সেই বিশ্বকাপে ব্যর্থ হয় আর্জেন্তিনা। এর পর ২০০৯ সালের ২৯ মার্চ লিওনেল মেসি প্রথমবার ১০ নম্বর জার্সি পরেন। এর পর ২০১০ সালের বিশ্বকাপের আগে মারাদোনা দলের দায়িত্বে আসেন। তখন রিকেলমোর সঙ্গে মারাদোনার বনিবনা না হওয়ায় তিনি দল ছাড়েন। এর পর আর্জেন্তিনার ম্যানেজার মারাদোনা ১০ নম্বর জার্সি স্বয়ং তুলে দেন মেসির হাতে। ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে FIFA বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী ম্যাচে মেসি সেই জার্সি পরেন এবং দুটো গোল করেন ও একটা গোলের বল বাড়ান। তবে তিনি ১০ নম্বর জার্সি পরার আগে ১৯ নম্বর জার্সি পরেছিলেন।