পরপর মামলায় বিদ্ধ, ‘সার্বিক’ রক্ষাকবচ: আর্জি নিয়ে হাইকোর্টে
বাংলায় গত ৪ মে রাজনৈতিক পালাবদল হয়েছে। আদালত সূত্রের খবর, অভিষেক তাঁর মামলায় গত এক মাসে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া বেশ কিছু অভিযোগের তালিকা যুক্ত করেছেন। সেই তালিকায় বিধাননগর সাইবার থানা থেকে ভবানীপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, নাকাশিপাড়া, কালীতলা আশুতি, ডায়মন্ড হারবার–সহ বহু থানায় দায়ের হওয়া অভিযোগ রয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে উস্কানিমূলক মন্তব্য, বেআইনি মাটি বিক্রি থেকে আর্থিক দুর্নীতিতে মদত দেওয়ার মতো বিষয়। হাইকোর্টে অভিষেকের দাবি, আর কোথায় কত মামলা তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে, সেটা তালিকা দিয়ে জানাক রাজ্য।