মাতলার চরে বসল সরকারি বোর্ড, জমি দখলের অভিযোগে নোটিস শওকতের ভাইকেও
ক্যানিং এর মৌখালিতে বছর দুয়েক আগে মাতলা নদীর উপরে কয়েক কোটি টাকা ব্যয়ে মৌখালি সেতু তৈরি করেছিল সরকার। সেই সেতু থেকেই নদীর চর, মেছো ভেড়ি ধরে ক্যানিং পূর্ব ও পশ্চিমে মসৃণ কালো পিচের রাস্তা নেমে গিয়েছে। অভিযোগ, পিচ রাস্তার পাশে সেচ দপ্তরের জায়গা দখল করে নদীর চরে একটি বিলাসবহুল ক্যাফে তৈরি করেছিলেন শওকতের ছেলে ইমরান। অভিযোগ, সরকারি ত্রাণের ত্রিপল, সরকারি আলো, পেভার্স ব্লক ব্যবহার করা হয়েছিল ক্যাফেতে।