Mumbai Building Collapse: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, সবে রাতের খাবার মুখে তুলেছিলেন...হুড়মুড়িয়ে সব নিয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ, মৃত ৬ | At least 6 including 4 Women died after Part of Building Collapsed in Mumbai, People Stuck Under Debris - 24 Ghanta Bangla News
Home

Mumbai Building Collapse: বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, সবে রাতের খাবার মুখে তুলেছিলেন…হুড়মুড়িয়ে সব নিয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ, মৃত ৬ | At least 6 including 4 Women died after Part of Building Collapsed in Mumbai, People Stuck Under Debris

Spread the love

মুম্বই: বৃষ্টি নামতেই  এল বিপর্যয়। একের পর এক মৃত্যুর খবর। রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে বা গর্তে পড়ে প্রাণহানির ঘটনার পর এবার লাগাতার বৃষ্টিতে আস্ত বহুতল ভেঙে পড়ল। বহুতলের নীচে চাপা পড়ে মৃত্য়ু হল কমপক্ষে ছয়জনের। আহত একজন।

মহারাষ্ট্রের মুম্বইতে রবিবার রাতে (৫ জুলাই) একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়েন। এদের মধ্যে অধিকাংশই ওই বাড়ির বাসিন্দা। তারা নৈশভোজ করছিলেন, আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ে।

মুম্বইয়ের মানখুর্দ এলাকার জন্তানগরে বাড়ি ভেঙে পড়া খবর পাওয়ার পরই উদ্ধারকাজে আসে দমকল। ডাকা হয় এনডিআরএফ-কেও। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালানোর পর আটকে থাকা অনেকজনকে উদ্ধার করা হয়। তিন-চারটি ঘর ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। এই দুর্ঘটনায় চারজন মহিলা সহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

কী কারণে বাড়িটির একাংশ ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বাড়িটি অনেক পুরনো ছিল। লাগাতার বৃষ্টিতে ধসে গিয়েছে বিল্ডিংটি। আশেপাশের বাড়িও ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেগুলি কতটা ঝুঁকিতে আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় বৃহত্তর মুম্বই অঞ্চলের বিভিন্ন অংশে প্রায় ১৫০ থেকে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একটানা বৃষ্টির কারণে মুম্বইয়ে স্বাভাবিক জীবনযাত্রা সামান্য ব্যাহত হয়েছে। ঘণ্টায় ৭২ থেকে ৭৫ কিলোমিটার বেগে দমকা হাওয়ার কারণে বৃহত্তর মুম্বই অঞ্চলে মোট ১৪২টি গাছ বা গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গাছের ডাল ভেঙে এবং ম্যানহোলে পড়ে বিগত দুই দিনে দুইজনের মৃত্যু হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *