পহেলগাঁও কাণ্ডে হাফিজ সাঈদের বিরুদ্ধে চার্জশিট NIA র! কড়া পদক্ষেপের পথে মোদী সরকার - 24 Ghanta Bangla News
Home

পহেলগাঁও কাণ্ডে হাফিজ সাঈদের বিরুদ্ধে চার্জশিট NIA র! কড়া পদক্ষেপের পথে মোদী সরকার

Spread the love

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় (Hafiz Saeed)পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা (LeT) ও তার সক্রিয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি…

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় (Hafiz Saeed)পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবা (LeT) ও তার সক্রিয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান হাফিজ সাঈদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

সোমবার জম্মুতে এনআইএ স্পেশাল কোর্টে দাখিল করা এই চার্জশিটে হাফিজ সাঈদকে ব্যক্তিগতভাবে এবং সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিট পেশ করার খবর আসতেই রাজনৈতিক এবং সামাজিক মহলের একাংশে গুঞ্জন, তবে কি এবার হাফিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে মোদী সরকার।

আরও দেখুনঃ হিন্দু মেয়েকে বিয়ে করতে ৪ লক্ষ পুরস্কার মৌলভীর! দেবভূমিতে বজরং দলের হাতে গ্রুমিং গ্যাং

এনআইএ জানিয়েছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রের অভিযোগে হাফিজ সাঈদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর বিভিন্ন ধারা এবং আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ১৯৬৭-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। এর আগে ১৫ ডিসেম্বর ২০২৫-এ দাখিল করা ১৫৯৭ পৃষ্ঠার মূল চার্জশিটের পরিপূরক হিসেবে এই নথি জমা দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলাটি ছিল ধর্মীয় ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে হত্যার এক নৃশংস ঘটনা। পাকিস্তান-মদতপুষ্ট জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ২৫ জন নিরীহ পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। হামলার পর প্রথমে অনন্তনাগের পহেলগাঁও থানায় মামলা রুজু হয়।

আরও দেখুনঃ দুদিনের সফরে ইন্দনেশিয়ায় মোদী! দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সম্ভাবনা

পরে জম্মু-কাশ্মীর পুলিশের প্রাথমিক তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়।এনআইএ-র তদন্তে উঠে এসেছে যে, এই হামলার পেছনে পাকিস্তানের সক্রিয় ষড়যন্ত্র রয়েছে। হাফিজ সাঈদের নির্দেশনায় লস্কর-ই-তৈবা ও টিআরএফ এই হামলার পরিকল্পনা, সহায়তা এবং বাস্তবায়ন করেছে বলে এজেন্সি মনে করছে। বৈজ্ঞানিক তদন্ত, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে এই চার্জশিট তৈরি করা হয়েছে।

এর আগের চার্জশিটে পাকিস্তানি হ্যান্ডলার সাজিদ জাট, নিরাপত্তা বাহিনীর অভিযান মহাদেবে নিহত তিন জঙ্গি এবং দুই গ্রেপ্তার অভিযুক্তের নাম ছিল। সংগঠন হিসেবেও লস্কর-ই-তৈবা ও টিআরএফ-কে অভিযুক্ত করা হয়েছিল। নতুন চার্জশিটে হাফিজ সাঈদকে যুক্ত করার ফলে মামলার গুরুত্ব আরও বেড়েছে।পাহেলগাম হামলা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।

আরও দেখুনঃ টাকা তছরূপে অভিযুক্ত বিচারপতি বর্মার অপসারণের ফাইল খুলতে পারে বাদল অধিবেশনেই

নিরীহ পর্যটকদের নির্মমভাবে হত্যার ঘটনা কাশ্মীরের শান্তি প্রক্রিয়া এবং পর্যটন শিল্পকে বড় আঘাত করেছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে কবে এই সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসবাদ বন্ধ হবে? এনআইএ-র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, হাফিজ সাঈদের মতো শীর্ষ জঙ্গি নেতাকে সরাসরি অভিযুক্ত করা ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতিফলন।

এনআইএ বর্তমানে মামলাটির (আরসি-০২/২০২৫/এনআইএ/জেএমইউ) আরও গভীর তদন্ত চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সরাসরি মদত এবং পুরো ষড়যন্ত্রের চিত্র উন্মোচন করাই তাদের লক্ষ্য। আন্তর্জাতিক মহলে এই চার্জশিট ভারতের অবস্থানকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। তবে এখন দেখার হাফিজের বিরুদ্ধে ভারতের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *