Sealdah Station: মাত্র ৩০ টাকা দিয়েই শিয়ালদহ স্টেশনে লকার বুক করে রাখতে পারবেন লাগেজ, পুরো পদ্ধতি জেনে নিন | In Sealdah station one passenger can book locker for Luggage
ধরুন অনেক দূরে যাচ্ছেন কোনও কাজে। শিয়ালদহ স্টেশন থেকে আপনার ট্রেন ছাড়বে। কিন্তু ট্রেনের সময় কিছুটা পিছিয়ে গিয়েছে, কিংবা আপনি হয়ত অনেক আগেই চলে এসেছেন। এতক্ষণ কোথায় রাখবেন আপনার সঙ্গে থাকা লাগেজ? জানেন, শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য ব্যাগ রাখার লকার ব্যবস্থা করেছে রেল? একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সেই লকারের ব্যবহার করতে পারবেন যাত্রীরা। কত টাকা লাগে লকার ব্যবহার করতে? জেনে নিন সব খুঁটিনাটি তথ্য।
কোথায় এই লকার রুম?
শিয়ালদহ স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে অর্থাৎ শিয়ালদহ দক্ষিণের দিকে ২য় শ্রেণীর ওয়েটিং রুমের (নন-এসি) ভেতরে অবস্থিত লকার রুম। এখানে ব্যাগ নিরাপদে রাখতে পারা যায়।
লকার ব্যবহারে কী কী নিয়ম রয়েছে?
একমাত্র তালা দেওয়া লাগেজ বা ব্যাগই লকারে রাখা হয়।
লাগেজ জমা দেওয়ার সময় অনেক সময় টিকিট দেখাতে হতে পারে।
ডিজিট্যাল লকারের মূল্য কত
এই লকারের মূল্য নির্ভর করে ব্যাগের আকার ও সময়ের উপর।
ছোট ব্য়াগ-৩ ঘণ্টা,৬ ঘণ্টা, ৯ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টার জন্য লকার নিলে টাকা দিতে হবে- ৩০, ৬০, ৯০ ও ১০০
মঝারি ট্রলি বা ব্যাগের জন্য- ৩ঘণ্টা,৬ ঘণ্টা, ৯ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টার জন্য লকার নিলে টাকা দিতে হবে-৪০, ৮০, ১২০, ১৫০, ১৬০ টাকা।
বড় লাগেজের জন্য- ৩ঘণ্টা,৬ ঘণ্টা, ৯ ঘণ্টা কিংবা ২৪ ঘণ্টার জন্য লকার নিলে টাকা দিতে হবে- ৬০, ১১০, ১৬০, ২২০ টাকা।
কীভাবে ডিজিট্যাল লকার বুকিং করবেন?
- লকার কিয়স্কের টাচ স্ক্রিনে যান।
- এরপর আপনার মোবাইল নম্বর দিন। মোবাইলে আসা OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) স্ক্রিনে লিখুন।
- আপনার নাম ও ইমেল আইডি লিখে নিয়মাবলীতে টিক দিন।
- আপনার ব্যাগের আকার অনুযায়ী লকারের সাইজ এবং কত সময়ের জন্য রাখতে চান তা সিলেক্ট করুন।
- স্ক্রিনে একটি QR Code আসবে। আপনার মোবাইল থেকে UPI দিয়ে স্ক্যান করে টাকা পেমেন্ট করুন
- পেমেন্ট সফল হলে নির্দিষ্ট লকারটি নিজে থেকেই খুলে যাবে। আপনার ব্যাগ ভেতরে রেখে লকারের দরজাটি শক্ত করে আটকে দিন।
মাঝখানে ব্যাগ থেকে কিছু বের করতে চাইলে ‘Partial Pickup’ এবং সম্পূর্ণভাবে ফেরত নিতে চাইলে ‘Full Pickup’ অপশন সিলেক্ট করবেন।
অফলাইনে কীভাবে আবেদন করা যায়?
ডিজিটাল ছাড়াও লকার বুক করতে পারবেন যাত্রীরা অফলাইনে। এখানে প্রতি ব্যাগের (Package) জন্য দিন হিসেবে চার্জ নেওয়া হয়।
প্রথম ২৪ ঘণ্টা বা তার কম: প্রতি ব্যাগ পিছু ৩০ চাকা এবং পরবর্তী প্রতি ২৪ ঘণ্টা বা বেশি হলে-প্রতি ব্যাগ ৪০ টাকা।