‘সার’-এ বাদ নাম, রাজ্য জুড়ে সুর চড়াচ্ছে সিপিএম
‘সার’ প্রক্রিয়ায় মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর প্রভৃতি জেলায় ডিলিট হওয়া নামের সংখ্যা অন্য জেলার তুলনায় বেশি। মুর্শিদাবাদে রানিনগর, বড়ঞাঁ, জলঙ্গি, ভগবানগোলা, কান্দি, রঘুনাথগঞ্জ— একের পর এক এলাকায় মিছিল, বিডিও অফিসের কাছে মাঝারি–বড় জমায়েত করেছে বামেরা। সেলিম নিজেও মুর্শিদাবাদে একাধিক সভা করেছেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কথায়, ‘বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতেই হবে। ট্রাইবুন্যালে যে গতিতে মীমাংসা হচ্ছে, তাতে এখনও পর্যন্ত যে ৩৩ লক্ষ নাম রয়েছে, তার নিষ্পত্তি হতে হয়তো ২৫ বছর লেগে যাবে।’