যেন এক জ্যান্ত ফাঁদ, এই গাছের পাতা ছুঁলেই হতে পারে... - 24 Ghanta Bangla News
Home

যেন এক জ্যান্ত ফাঁদ, এই গাছের পাতা ছুঁলেই হতে পারে…

Spread the love

প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে, যেগুলি যেমন খুবই ভয়ানক, তেমন রহস্যজনক। সে ক্যাকটাসই হোক আর কোনও সামুদ্রিক গাছ।

তবে এই গাছের একটি পাতা ছুঁলেই অনুভূব হয় অসহ্য যন্ত্রণা! এমনকী একে অনেকে ‘সুইসাইড প্ল্যান্টও’বলেন। কোথায় পাওয়া যায়?

অস্ট্রেলিয়ার রেনফরেস্টে জন্মানো এই গাছকে পৃথিবীর অন্যতম ভয়ংকর উদ্ভিদ বলে মনে করা হয়। এর নাম জিম্পি-জিম্পি (Gympie-Gympie)। বৈজ্ঞানিক নাম Dendrocnide moroides।ছবি:উইকিপিডিয়া

এই গাছের পাতা দেখতে সাধারণ হলেও, এর পাতা ও কাণ্ডের উপর থাকে অগণিত সূক্ষ্ম বিষাক্ত রোম। খালি হাতে স্পর্শ করলেই এই ক্ষুদ্র সূঁচ ত্বকের ভিতরে প্রবেশ করে তার বিষ ঢুকিয়ে দেয়।

আর এরপরই শুরু হয় এমন তীব্র এক জ্বালা, যা অনেকেই বর্ণনা করেছেন যেন একই সঙ্গে গরম লোহা, বৈদ্যুতিক শক এবং হাজার হাজার মৌমাছির হুলের আঘাত হলে যেমন লাগে ঠিক তেমন।

এই যন্ত্রণা অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকী এক বছরেরও বেশি সময় ধরে অনুভূত হতে পারে।

এই অসহনীয় যন্ত্রণার কারণেই গাছটিকে ‘Suicide Plant’ বলা হয়। তবে মনে রাখা জরুরি, এই নামটি একটি প্রচলিত নাম।

তবে এর নামের সঙ্গে কিন্তু মানুষ আত্মহত্যা করার কোনও সম্পর্ক নেই। আর এর পিছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণও নেই।

cactus with pink flowers

তবুও প্রকৃতির এই গাছটি প্রমাণ করে, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলিও দেখতে অনেকসময়ই নিরীহ হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *