মেসির সফরে বিশৃঙ্খলায় ফের তলব, নোটিস অরূপকে - 24 Ghanta Bangla News
Home

মেসির সফরে বিশৃঙ্খলায় ফের তলব, নোটিস অরূপকে

Spread the love

গত বছরে ১৩ ডিসেম্বরে যুবভারতীতে মেসির ইভেন্টে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে তিনি জামিনে ছাড়া পান। রাজ্যে তৃণমূলের ভরাডুবির পরেই তিনি অরূপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে টিকিট কালোবাজারি, আর্থিক প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। মূলত যুবভারতীর টিকিট ব্ল্যাকে কত টাকায় বিক্রি হয়েছিল এবং সেই বিপুল টাকা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে, তা জানতেই অরূপকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *