ফঁতের ১৩ গোলের রেকর্ড ভাঙবেন কে? দৌড়ে মেসি, এমবাপে, হালান্ড - 24 Ghanta Bangla News
Home

ফঁতের ১৩ গোলের রেকর্ড ভাঙবেন কে? দৌড়ে মেসি, এমবাপে, হালান্ড

Spread the love

বিশ্বকাপে ৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে সমানে মেসি, এমবাপে ও হালান্ড। ৬৮ বছরের জাঁ ফঁতের ১৩ গোলের রেকর্ড ভাঙার জল্পনা তুঙ্গে।

বাবান আদক, কলকাতা ডেস্ক: জাঁ ফঁতের রেকর্ড কি এ বারের বিশ্বকাপেই (FIFA World Cup) ভেঙে যেতে চলেছে? ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ছ’ম্যাচ খেলে ১৩ গোল করে যে অবিশ্বাস্য নজির ফরাসি কিংবদন্তি গড়েছিলেন, তা কি অক্ষত থাকবে? আর যদি সেই রেকর্ড ভাঙে, তবে ভাঙবেন কে লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে না আর্লিং হালান্ড? ফুটবলের বিশ্বযুদ্ধে গোলের যে বন্যা বইছে, তাতে এই প্রশ্নই এখন ফুটবল দুনিয়ার আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে।

চলতি বিশ্বকাপে একের পর এক পুরনো রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গোলের পর গোল করে চলেছেন তারকারা। আর সেই সুবাদেই লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড ইতিমধ্যেই তৈরি করেছেন এক নতুন ইতিহাস। বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম বার কোনও একটি আসরে তিন জন ফুটবলার সাতটি বা তার বেশি গোল করার অনন্য নজির গড়লেন। এর আগে চার বছর আগে গত কাতার বিশ্বকাপে এই সংখ্যাটা ছিল দুই। সেবার মেসি ও এমবাপে সাত বা তার বেশি গোল করেছিলেন। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে, যা বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনও ঘটেনি।

Also Read | লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড জোড়া গোল করে সদ্যই ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করেছেন। এই জোড়া গোলের সুবাদে মাত্র চার ম্যাচ খেলেই তাঁর গোলসংখ্যা এখন ৭। সমসংখ্যক গোল করে সোনার বুটের লড়াইয়ে তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন জাদুকর মেসি এবং ফরাসি তারকা এমবাপে। মেসি চার ম্যাচে ৭টি গোল করেছেন। অন্যদিকে, এমবাপের ৭টি গোল এসেছে পাঁচটি ম্যাচ থেকে। অর্থাৎ, গোল্ডেন বুটের লড়াইয়ে এই তিন সুপারস্টার সমানে সমানে টক্কর দিচ্ছেন।

তবে লড়াইটা শুধু এই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই ত্রয়ীর ঘাড়ের কাছেই প্রবলভাবে নিঃশ্বাস ফেলছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। দুর্দান্ত ফর্মে থাকা কেন ইতিমধ্যেই ছ’টি গোল করে ফেলেছেন।

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বাধিক গোলের রেকর্ডটি আজও ফঁতের (১৩) দখলেই। ১৯৫৪ সালের বিশ্বকাপে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির কিংবদন্তি সান্দর ককসিস। কিন্তু মেসি, এমবাপে ও হালান্ড বর্তমানে যে দুরন্ত ছন্দে রয়েছেন এবং যে অবিশ্বাস্য গতিতে বিপক্ষের জালে বল জড়াচ্ছেন, তাতে তাঁরা ফাইনাল পর্যন্ত গেলে ফঁতের সেই অমর রেকর্ডও এবার কি ভেঙে যাবে? কে গড়বেন এই নতুন ইতিহাস, এখন সেটাই দেখার বিষয়!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *