৪৪৫ বছরেও বদলায়নি দায়িত্ব, আকবরের আমলের এই চার ফটক আজও পুলিশের চৌকি, জানেন কোথায়?
রাজস্থানের আজমিরে রয়েছে এই চারটি মুঘল যুগের প্রবেশদ্বার। সম্রাট আকবর ১৫৭০-এর দশকে (১৫৭১ সাল নাগাদ) এগুলি তৈরি করিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, শহরে কে ঢুকছে, কে বেরোচ্ছে, তার উপর নজর রাখা। আজমির তখন মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র ছিল।