শ্যামাপ্রসাদের জন্মদিনে আজ শহরে আসছেন শাহ - 24 Ghanta Bangla News
Home

শ্যামাপ্রসাদের জন্মদিনে আজ শহরে আসছেন শাহ

Spread the love

শাহের সফরকে কেন্দ্র করে বঙ্গ–বিজেপিতে আপাতত তৎপরতা তুঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘প্রত্যেক বিজেপিকর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গ বা সুদূর লাদাখের বিজেপিকর্মী — যাঁরা বিজেপি করেছেন, যাঁরা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাঁদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। ৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটি ঐতিহাসিক মুহূর্ত।’ শমীক আরও বলেন, ‘এত দিন শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক-সহ বিভিন্ন জায়গায় ব্রাত্য করে রাখা হয়েছিল। আজ শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গে চর্চিত হচ্ছেন।’ তবে শুধু ৬ জুলাই নয়, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে আগামী এক বছর ধরে শ্যামাপ্রসাদের রাজনৈতিক দর্শন রাজ্যের কোণায় কোণায় প্রচার করা হবে। ক্ষমতায় আসার পরে বিজেপির সঙ্গে যাঁরা সম্পৃক্ত হতে শুরু করেছেন, তাঁদেরও শ্যামাপ্রসাদের ভাবধারায় উদ্বুদ্ধ করতে চাইছেন পদ্ম নেতৃত্ব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *