লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস - 24 Ghanta Bangla News
Home

লোবেরা জামানার ইতি! সবুজ-মেরুনের হট সিটে বসলেন পানাজিওটিস দিলম্পেরিস

Spread the love

সবুজ-মেরুন শিবিরে শুরু নতুন অধ্যায়। আন্তোনিও লোবেরার পর প্রধান কোচের দায়িত্ব নিলেন গ্রিক কোচ পানাজিওটিস দিলম্পেরিস, বাড়ছে নতুন মরসুমের প্রত্যাশা।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জল্পনার অবসান ঘটে গেল আজ। স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা‌কে বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। গতবারের পর এবার যে এই কোচের সঙ্গে চুক্তিবৃদ্ধি করবে না মোহনবাগান সেই কথা জানা গিয়েছিল আগেই। তবে কে হতে পারেন দলের নতুন কোচ, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মধ্যে। এক্ষেত্রে ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছিল একাধিক হাইপ্রোফাইল কোচের নাম। তবে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়েছিলেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানাজিওটিস দিলম্পেরিস।

Also Read | আর্জেন্টিনার এই দাপুটে ফুটবলারকে দলে টানার পথে গোয়া

জানা গিয়েছিল খুব একটা বদল না ঘটলে হয়তো এই গ্রীক কোচের হাতেই দলের দায়িত্ব তুলে দেবে ম্যানেজমেন্ট। সেটাই হল। লোবেরাকে বিদায় জানিয়ে দিলম্পেরিসের আগমনের কথা জানিয়ে দিল সবুজ-মেরুন। বলাবাহুল্য, চূড়ান্ত সাফল্য না আসলেও শেষ কয়েক সিজন ধরেই এই কোচের তত্ত্বাবধানে যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলেছে পাঞ্জাব শিবির। এবার তার উপরেই ভরসা রাখল মেরিনার্সরা। আগত নয়া সিজনে দলকে কতটা সাফল্য দিতে পারেন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের। আপাতত একটি মরসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোহনবাগান।

Also Read | ঘানাকে পিছনে ফেলে শেষ ষোলোয় কলম্বিয়া, চোটের কবলে এই ফুটবলার

দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘ মোহনবাগান শুধুমাত্র একটি ক্লাব নয়, একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যার সঙ্গে জড়িত রয়েছে বহু গৌরবময় ইতিহাস। যা ভারতের আর কোনও ক্লাবের নেই।’ পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ এই ক্লাব আপনাদের জন্য কতটা আবেগের জায়গা সেটা আমি জানি। এই ক্লাবের জার্সি গায়ে জড়ানোর পর দায়িত্ব কতটা বেড়ে যায় সেটা আমি জানি। ক্লাব ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচিং স্টাফ সহ সকলের সাথেই আমরা কঠোর পরিশ্রম করব যা সমর্থকরা গর্বিত হতে পারেন।’

Also Read | নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *