বিশ্বকাপে নরওয়ের তুরুপের তাস হাল্যান্ড, খেলেছিলেন ভারতের বিরুদ্ধেও, সেই গল্পটা জানেন? - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপে নরওয়ের তুরুপের তাস হাল্যান্ড, খেলেছিলেন ভারতের বিরুদ্ধেও, সেই গল্পটা জানেন?

Spread the love

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ভারত ১০ জনে নেমে আসার পর ৫৭ মিনিটে গোল করেন হাল্যান্ড। পরে এরিক বোথেইম আরও একটি গোল করলে ২-০ ব্যবধানে জেতে নরওয়ে।

ভাইরাল হয়েছিল সুরেশের ছবি

সেই ভারতীয় দলের সদস্য ছিলেন সুরেশ সিং ওয়াংজাম। ২০২২ সালে হাল্যান্ডকে ট্যাকল করার একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন মজার ছলে সুরেশ লিখেছিলেন, ‘যাই হোক, বলটা কিন্তু আমিই নিয়েছিলাম। শুধু মনে করিয়ে দিলাম।’ পরে তিনি জানান, নরওয়ের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার যে হাল্যান্ড, তা আগেই জানা ছিল দলের। তাই তাঁকে চাপে রাখার জন্য আলাদা পরিকল্পনাও করা হয়েছিল।

সুরেশের কথায়, ‘আমরা জানতাম ম্যাচটা সহজ হবে না। ওদের খেলার ধরন সম্পর্কে ধারণা ছিল। হাল্যান্ড যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার, সেটাও জানতাম। তাই ওকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছিল।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *