প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ ডাব্বা সার্ভিস - 24 Ghanta Bangla News
Home

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বন্ধ ডাব্বা সার্ভিস

Spread the love

প্রবল বৃষ্টিতে সোমবার সকালেই বিপর্যস্ত বাণিজ্যনগরী। মুম্বইয়ের ডাব্বাওয়ালারা আজ, সোমবার লাঞ্চবক্স ডেলিভারি করবেন না বলে জানিয়েছেন। প্রবল বৃষ্টির কারণে মুম্বই ও তার লাগোয়া এলাকার জনজীবন বিপর্যস্ত। ডাব্বাওয়ালাদের সংগঠনের সভাপতি উলহাস মুকে জানিয়েছেন, ভিরার-ভাসাই এলাকায় অবিশ্রান্ত বৃষ্টিতে তাঁদের সংগঠনের বহু সদস্যের বাড়িতে জল ঢুকে গিয়েছে। বহু রেল স্টেশন এলাকা জলমগ্ন। লোকাল ট্রেন চলাচলও ব্যাহত অনেক জায়গায়। সংগঠনের সদসদস্যদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা আজ খাবার ডেলিভারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *