Rathyatra 2026: রথযাত্রা নিয়ে বড় ঘোষণা, এবার ৫ লক্ষ টাকা অনুদান দেবে নবান্ন, কারা পাবেন? | West Bengal Government Announces 5 Lakh Grant for Rath Yatra Committees, Special Seva Camps Planned - 24 Ghanta Bangla News
Home

Rathyatra 2026: রথযাত্রা নিয়ে বড় ঘোষণা, এবার ৫ লক্ষ টাকা অনুদান দেবে নবান্ন, কারা পাবেন? | West Bengal Government Announces 5 Lakh Grant for Rath Yatra Committees, Special Seva Camps Planned

Spread the love

রথযাত্রাImage Credit: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

কলকাতা: রথযাত্রা নিয়ে বড় ঘোষণা নবান্নর। এবার রাজ্যের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা কমিটিগুলিকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার। এই প্রথম রাজ্যের পক্ষ থেকে রথযাত্রার কমিটিগুলো বড় অঙ্কের আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, রথযাত্রা উৎসবকে আরও জমকালো এবং সুশৃঙ্খল করতে এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার।

নতুন উদ্যোগে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদের (DM) সুপারিশের ভিত্তিতে রাজ্যের চিহ্নিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে

জেলায় জেলায় সেবা শিবির করা হবে। পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতি জেলায় ১ লক্ষ টাকা খরচ করে বিশেষ ‘সেবা শিবির’ তৈরি করা হবে। এই শিবিরগুলো থেকে মিলবে পানীয় জল, ওআরএস (ORS), প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা পরিষেবা এবং প্রয়োজনীয় সহায়তা।

১৩ জুলাই টাকা দেওয়া হবে। আগামী ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। তার আগেই, আগামী ১৩ জুলাই কমিটিগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে।

যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া

সব কমিটি এই অনুদান পাবে না। জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতে নির্দিষ্ট কিছু নিয়মে কমিটি বাছাই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *