EV-র মার্কেটে নয়া SUV আনবে Kia, ভারতের রাস্তায় চলছে টেস্টিং - 24 Ghanta Bangla News
Home

EV-র মার্কেটে নয়া SUV আনবে Kia, ভারতের রাস্তায় চলছে টেস্টিং

Spread the love

পেট্রল নিয়ে সমস্যা যত বাড়ছে, এ দেশের ক্রেতারা ততই আগ্রহী হচ্ছেন EV কেনার ব্যাপারে। দেশের বাজারে তাই বাড়ছে EV-র চাহিদা, বিক্রিও। তবে, ভারতের বাজারে ২০ লক্ষ টাকার নীচে ইলেকট্রিক SUV-র অপশন খুব বেশি নেই। এই মার্কেট গ্যাপ পূরণ করতেই এ বারর ঝাঁপিয়েছে Kia। শীঘ্রই এ দেশে তারা লঞ্চ করতে চলেছে Kia Syros EV গাড়িটি। সম্প্রতি দেশের রাস্তায় এই গাড়িটির টেস্টিং হতেও দেখা গিয়েছে। অনুমান, ভারতের মাস মার্কেটকে টার্গেট করেই এই গাড়ি লঞ্চ করবে Kia।

সম্প্রতি একটি Camouflaged ভ্যারিয়েন্ট এ দেশে টেস্ট হতে দেখা গিয়েছে। অনুমান, পেট্রল এবং গাড়ির বাইরের অংশে ডিজ়াইনে বেশ কিছু পরিবর্তন করা হবে। গাড়ির সামনের এবং পেছনের বাম্পারের ডিজ়াইনে চেঞ্জ করা হতে পারে। এর পাশাপাশি, গাড়ির রুফ গ্রিলেও নতুন ডিজ়াইন দেখা যেতে পারে। এ ছাড়াও, গাড়ির হেডল্যাম্পের ডিজ়াইনেও পরিবর্তন হতে পারে।

তবে, গাড়ির ভেতরের কেবিনে খুব বেশি পরিবর্তন হবে না বলেই অনুমান। ভেতরে একটি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে সেটআপ থাকতে পারে। এ ছাড়াও প্যানোরমিক সানরুফ, ভেন্টিলেটেড সিট এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। সঙ্গে থাকতে পারে ADAS-এর সুবিধাও।

গাড়িটিতে ৪২ Kwh এবং ৪৯ Kwh-এর দুটি ব্যাটারি প্যাকের অপশন থাকতে পারে। এর পাশাপাশি, গাড়িটি ফ্রন্ট হুইল ড্রাইভ হবে বলে অনুমান। সঙ্গে ফাস্ট চার্জিংয়ের অপশনও থাকতে পারে বলে খবর।

Tata Nexon EV, Tata Punch EV এবং Mahindra XUV 3XO গাড়িগুলির কম্পিটিশনে ভারতে এই গাড়িটি আসতে চলেছে। চলতি বছরের অগস্টে লঞ্চ হতে পারে এই গাড়ি। আনুমানিক ১৫ লক্ষ টাকা থেকে এই ইলেকট্রিক SUV-র দাম শুরু হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *