E20 Petrol: ভুটান কি ভারতের ইথানল মিশ্রিত পেট্রল নিতে অস্বীকার করেছে? জবাব দিল কেন্দ্র
সম্প্রতি The Bhutanese-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভুটান সরকার ভারতকে অনুরোধ করেছে, যত দিন সম্ভব যেন আগের মতো সাধারণ পেট্রলই সরবরাহ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ভুটানের পুরোনো জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং পাহাড়ি রাস্তার কারণে ইথানল মেশানো E20 পেট্রল ব্যবহারে সমস্যা হতে পারে।