বৃদ্ধাকে কবরস্থ করার আগেই যুবকের মৃত্যু, শোকের ছায়া পান্ডুয়ায় - 24 Ghanta Bangla News
Home

বৃদ্ধাকে কবরস্থ করার আগেই যুবকের মৃত্যু, শোকের ছায়া পান্ডুয়ায়

Spread the love

বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় হুগলি জেলার পান্ডুয়ার সাতঘরিয়ার বছর ৮৫-র এক বৃদ্ধার। রবিবার সন্ধ্যার নামাজের পর তাঁর দেহ কবরস্থ করার কথা ছিল। এই কারণে কবরস্থানে আলোর ব্যবস্থা করতে ডাক পড়ে এলাকারই বাসিন্দা বান্টি সিং-এর। পাঁচিলে উঠে হ্যালোজেন লাইট লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *