প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, দিঘায় পর্যটকদের সতর্ক করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, দিঘায় পর্যটকদের সতর্ক করল পুলিশ

Spread the love

সোমবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ দিকে সোমবার পর্যন্ত স্কুল এবং রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলিতে ছুটি। টানা ছুটি পেয়ে দিঘার সমুদ্র উপকূলে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তবে দিঘায় এসেও মন খারাপ তাঁদের। এই সময়েই প্রাকৃতিক দুর্যোগের জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণেই দিঘা, তাজপুর মন্দারমণি এলাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং মৎস্যজীবীদের সাবধান করতে মাইকিং করল পুলিশ। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে পর্যটকদের। জলোচ্ছ্বাস এবং সমুদ্র উত্তাল থাকার কারণে এই সময়ে কাউকেই সমুদ্রে নামতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। ফলে সমুদ্র স্নানের আনন্দ থেকে বঞ্চিত হয়ে সৈকত থেকে নিরাপদ দূরত্বে থাকতে হচ্ছে পর্যটকদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *