নিয়োগ কমিশনের শীর্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বার্তা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

নিয়োগ কমিশনের শীর্ষে রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

দীর্ঘদিন ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে এবং যে ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুরো প্রক্রিয়া, তার প্রেক্ষিতে এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা ও যোগ্যতাই যাতে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই এই পরিবর্তন। শুভেন্দুর বক্তব্য ‘রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে। নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির ধাঁচে ঢেলে সাজা হবে। আমরা কথা দিয়েছিলাম, নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *