নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, দেহ আটকে বিক্ষোভ, উত্তেজনা বারুইপুরে
বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা শনিবার বিকেল ৪টে থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই নাবালিকা। স্থানীয়দের দাবি, চারজন যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। এ দিন সকালে নাবালিকার দেহ উদ্ধার করা হয়।