‘উনি সব জানতেন, আমি অল্প জানি’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বর্তমানের - 24 Ghanta Bangla News
Home

‘উনি সব জানতেন, আমি অল্প জানি’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বর্তমানের

Spread the love

আগের মুখ্যমন্ত্রীর ‘আমি সব জানি’ মনোভাবের বদলে বর্তমান মুখ্যমন্ত্রীর ‘শো‍‍‍নার দরকার, জানার দরকার’ দৃষ্টিভঙ্গি কায়েম হওয়ার ফলে রাজ্য সরকারের কাজে কী ভাবে গতি এসেছে, তাঁর বর্ণনাও এ দিন দিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন, ‘আমি সব জা‍নি’ মনোভাব কী ভাবে রাজ্যের আইন–শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যা‍লেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। যা বাংলা থেকে বিনিয়োগকারীদের বিমুখ করেছিল বলেও দাবি মুখ্যমন্ত্রীর। সম্প্রতি পোস্তা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক কর্তাকে হেনস্থার অভিযোগ ওঠে, তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছিল। অভিযুক্তদের গ্রেপ্তারি–সহ পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, আইন–শৃঙ্খলার প্রশ্নে তাঁর সরকার কতটা কঠোর। শুভেন্দুর কথায়, ‘পোস্তার ঘটনায় পুলিশের পদক্ষেপ শিল্পবান্ধব পশ্চিমবঙ্গের বড় উদাহরণ।’ সরকারের দৃষ্টিভঙ্গি বদলের ফলে পশ্চিমবঙ্গ কী ভাবে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ধীরে ধীরে, তার বর্ণনাও এ দিন ওই নাগরিক মঞ্চের অন‍ুষ্ঠান থেকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলে‍ন, ‘লগ্নি টানার জন্য সবার আগে আইনের শাসন কায়েম করা প্রয়োজন। এটাই প্রথম শর্ত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *