৬ হাজার টাকা চুরির অপবাদে কর্মচারীকে খুনের অভিযোগ, ধৃত মালিক - 24 Ghanta Bangla News
Home

৬ হাজার টাকা চুরির অপবাদে কর্মচারীকে খুনের অভিযোগ, ধৃত মালিক

Spread the love

এই সময়, হাবরা: মাত্র ৬ হাজার টাকা চুরির অপবাদ দিয়ে এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রতন দাস (৫৫)। বাড়ি নদিয়া জেলার ঝিকরা পূর্বপাড়ায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাবরা থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীর নাম কৌশিক সাহা। তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *