‘হাত নোংরা করতে হলে তাও করব’, প্যারাগুয়েকে হারানো পর বিস্ফোরক এমবাপে
পুরো ম্যাচ জুড়েই প্যারাগুয়ে ফ্রান্সের ছন্দ ভাঙার চেষ্টা করেছে। বারবার শারীরিক চ্যালেঞ্জ ও সংঘর্ষের মাধ্যমে ম্যাচটিকে কঠিন করে তুলতে চেয়েছিল তারা। তবে এমবাপের দাবি, ফরাসি শিবির এমন একটি ম্যাচের জন্য আগেই মানসিকমভাবে প্রস্তুত ছিল। তিনি বলেন, ‘আমরা জানতাম কী ধরনের ম্যাচ আমাদের খেলতে হবে। আজ আমরা প্রমাণ করেছি যে, আমরা শুধু আক্রমণভাগের উপর নির্ভরশীল দল নই।’
প্রতিপক্ষকে তাদের নিজেদের অস্ত্রেই হারাল ফ্রান্স
ম্যাচের শেষ দিকে প্যারাগুয়ে ফ্রান্সের ফুটবলারদের মানসিক ভাবে চাপে ফেলারও চেষ্টা করেছিল। তবে এমবাপের মতে, প্রতিটি দলেরই নিজস্ব খেলার ধরন থাকে এবং সেই পথেই তারা সাফল্য খোঁজে। তিনি সাফল বলে দেন. ‘ওদের ফুটবল খেলার ধরন এটাই। প্রত্যেক দল নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী লড়াই করে। ফুটবল খেলার কোনও সঠিক বা ভুল পদ্ধতি নেই। শেষ পর্যন্ত জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘ওরা নিজেদের কায়দায় আমাদের হারাতে চেয়েছিল। কিন্তু আমরা ওদের খেলাতেই ওদের হারিয়ে দিয়েছি।’
এই জয় ফ্রান্সের জন্য টুর্নামেন্টের অন্যতম কঠিন পরীক্ষা ছিল। তবে সেই চ্যালেঞ্জ সফল ভাবে উতরে গিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে এমবাপের দল। একই সঙ্গে তারা দেখিয়ে দিয়েছে, আক্রমণভাগের ঝলকানির বাইরেও তাদের খেলার আরও একটি শক্তিশালী দিক রয়েছে।