কুমড়ো পাতায় মোড়া ইলিশ উৎসব, বর্ষায় ঢুঁ মারতে পারেন এই রেস্তোরাঁয়
বর্ষার দুপুরে ইলিশের এলাহি ভোজ খাওয়ার ইচ্ছে হলে এখানে ইলিশের থালিও খেতে পারেন। ইলিশের থালিতে ইলিশের দু’রকম পদ পাবেন। তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদী মুরগি ফ্রাই, লুচি, আলুর দম, আলু ভাজা, মুগের ডাল, মিষ্টি দই ও ভাপা সন্দেশ। খরচ পড়বে মাত্র ১৬৯৫ টাকা (ট্যাক্স অতিরিক্ত)।
রেস্তোরাঁয় না যেতে পারলেও ক্ষতি নেই। এ বছরও ইলিশের মিল বক্সের সুবিধা রয়েছে। অর্ডার করে বাড়িতে আনিয়ে নিতে পারবেন খুব সহজেই। সেখানে ইলিশ পাতুরি, বেগুন ও কালো জিরে দিয়ে ইলিশের ঝোল সহ কাঁচা লঙ্কা মুরগি, মুগের ডাল, চালের পায়েস ইত্যাদি পদ পাবেন। খরচ পড়বে মাত্র ৩,৬৫০ টাকায় (ট্যাক্স অতিরিক্ত)। আপাতত গোটা বর্ষা জুড়েই চলবে এই ইলিশ উৎসব।