অফিস যাত্রীদের জন্য সুখবর, কলকাতা-শহরতলিতে চালু ৩টি নয়া এসি বাস রুট - 24 Ghanta Bangla News
Home

অফিস যাত্রীদের জন্য সুখবর, কলকাতা-শহরতলিতে চালু ৩টি নয়া এসি বাস রুট

Spread the love

যাত্রীদের স্বাচ্ছন্দ্য (kolkata Bus Route) ও দ্রুত যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় (West Bengal Transport) যুক্ত হতে চলেছে আরও (kolkata Bus Route)…

যাত্রীদের স্বাচ্ছন্দ্য (kolkata Bus Route) ও দ্রুত যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে রাজ্যের গণপরিবহণ ব্যবস্থায় (West Bengal Transport) যুক্ত হতে চলেছে আরও (kolkata Bus Route) তিনটি নতুন এসি বাস পরিষেবা (AC Bus Service)। কলকাতা (Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সংযোগ আরও মজবুত করার লক্ষ্যেই এই নতুন রুটগুলোর ঘোষণা করা হয়েছে। মূলত গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, (kolkata Bus Route) হাসপাতাল এবং প্রধান পরিবহন হাবগুলিকে একে অপরের সঙ্গে দ্রুত ও সরাসরি যুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) তাঁর এক্স হ্যান্ডেলে এই নতুন বাস রুটগুলির তথ্য শেয়ার করেছেন। তাঁর পোস্ট অনুযায়ী, এই নতুন এসি বাস পরিষেবা চালু হলে অফিস যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াত আরও আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে।

নতুন ঘোষিত তিনটি এসি বাস রুট হল—

AC-58: ইকোস্পেস (নিউ টাউন) থেকে সোনারপুর
AC-24: ঢালাই ব্রিজ (পাটুলি) থেকে হাওড়া স্টেশন
AC-57: কল্যাণী বড়জাগুলি মোড় থেকে করুণাময়ী (সল্টলেক)

এই রুটগুলি চালু হলে কলকাতা ও শহরতলির গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। বিশেষ করে নিউ টাউন, সল্টলেক, পাটুলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশের মধ্যে যাতায়াত অনেক দ্রুত হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন, বিশেষ করে অফিস টাইমে যাতায়াতকারী মানুষজন।

পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, নতুন এই এসি বাস পরিষেবার মাধ্যমে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। শহরের যানজট কমাতে এবং গণপরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই ধরনের আধুনিক বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে আরও নতুন রুট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই উদ্যোগের ফলে শুধু যাত্রী সুবিধাই বাড়বে না, বরং ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাস্তায় যানজট কমার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করতে পারে বলে বিশেষজ্ঞদের মত। আধুনিক এসি বাস পরিষেবা শহরের গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *