৪৫ দিন নিখোঁজ, বাথরুমের টাইলস খুলতেই বেরিয়ে এল স্বামীর পচা গলা দেহ, গ্রেপ্তার স্ত্রী
মৃতের ভাই অনিল শর্মার দাবি, সুরেন্দ্র নিয়মিত মদ্যপান করতেন। সেই কারণেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। তার জেরেই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। তবে কী ভাবে খুন করা হয়, তা এখনও জানা যায়নি। সুরেন্দ্রর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। এসিপি হেমন্ত প্যাটেল বলেন, ‘রুবিকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তদন্তে উঠে আসা প্রতিটা তথ্য খতিয়ে দেখা হচ্ছে।’