ভেনেজ়ুয়েলা মৃত নাবিকের অঙ্গ নিখোঁজ ঘটনায় তদন্ত চাইল ভারত
ভেনেজ়ুয়েলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ওই নাবিকের শরীর থেকে গুরুত্বপূর্ণ সব অঙ্গ বের করে নেওয়া হয়েছে হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি ভেনেজ়ুয়েলার কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছে ভারত। এই অভিযোগ ওঠার পরে উপযুক্ত তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।