‘এ বিয়ে কোনও দিনই হবে না’, কেতন হত্যার আগে বন্ধুকে বলেছিলেন সিয়া, ডিলিটেড চ্যাট উদ্ধার পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া একটি চ্যাটে সিয়া তাঁর এক বন্ধুকে আধার কার্ডের দু’পিঠের ছবি পাঠাতে বলেছিলেন। সিয়া লিখেছিলেন, ‘বিয়েতে যাওয়ার টিকিট কাটতে হবে। আধার কার্ডের ছবি পাঠা। যদিও এই বিয়ে আদৌ কোনও দিন হবে না। তবু পাঠা।’ উত্তরে ওই বন্ধু জানিয়েছিলেন, তিনি ছবি পাঠিয়ে দিয়েছেন।