Uluberia News | তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন, রণক্ষেত্র শ্যামপুর, নামল বিশাল পুলিশ ও র্যাফ
উলুবেড়িয়ার শ্যামপুরের নাকোল গ্রামে চরম উত্তেজনা। একাধিক অভিযোগে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাস। তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে তাণ্ডব চালাল উত্তেজিত গ্রামবাসী। ভাঙচুর ও আগুন লাগানো হলো বাইক এবং আসবারপত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফ (RAF), ঘটনায় এখনও পর্যন্ত আটক ৮।