NEET কাণ্ড নিয়ে ব্যঙ্গ! ফের বিতর্কে জড়ালেন সময় রায়না
বিতর্কের মাঝেই সময় নিজের বক্তব্য স্পষ্ট করেন। তিনি জানান, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং সমাজের বাস্তব পরিস্থিতিকে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরা। স্ট্যান্ড-আপ কমেডির ভাষা অনেক সময় কঠিন বাস্তবকে অন্যভাবে সামনে আনে বলেও মত তাঁর।
উল্লেখ্য, চলতি বছরে NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগের জেরে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল এবং বিষয়টি নিয়ে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।অন্যদিকে, নানা বিতর্ক সত্ত্বেও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর জনপ্রিয়তা এখনও বজায় রয়েছে। সম্প্রতি শোয়ের দ্বিতীয় সিজন নিয়েও জোর চর্চা শুরু হয়েছে এবং সমায় রায়নার অনুরাগীরা নতুন পর্বের অপেক্ষায় রয়েছেন।