Meta-কে তলব কেন্দ্রের, Instagram বিজ্ঞাপন নিয়ে কড়া পদক্ষেপ; WhatsApp নিয়েও চাপ বাড়াল সরকার
এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো কেন্দ্রের নজরে পড়ল মেটা। এর আগে হোয়াটসঅ্যাপের নতুন ইউজ়ারনেম (Username) ফিচার নিয়েও সংস্থাকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্র। সরকারের আশঙ্কা, এই ফিচার চালু হলে অনলাইন প্রতারণা, ফিশিং, ডিজিটাল অ্যারেস্টের মতো জালিয়াতি এবং পরিচয় ভাঁড়ানোর (Impersonation) ঘটনা আরও বাড়তে পারে।