Howrah: কিলবিল করছে মাছ, ২৪ ঘণ্টা ধরে অ্যাকোয়ারিয়ামে ডুবে বসে আছেন হাওড়ার মুকেশ | Howrah man sinks himself in aquarium for 30 hours, crowd around him noticed - 24 Ghanta Bangla News
Home

Howrah: কিলবিল করছে মাছ, ২৪ ঘণ্টা ধরে অ্যাকোয়ারিয়ামে ডুবে বসে আছেন হাওড়ার মুকেশ | Howrah man sinks himself in aquarium for 30 hours, crowd around him noticed

Spread the love

হাওড়া: রামকৃষ্ণপুর ঘাটে কয়েক ফুটের একটি জল ভর্তি কাচের অ্যাকোয়ারিয়ামে মধ্যে ডুবে বসে আছেন বছর ২৫-এর মুকেশ গুপ্তা। যা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার দুপুর থেকে ওইভাবেই বসে রয়েছেন তিনি। শনিবার দুপুরে গিয়েও দেখা গেল একই দৃশ্য।

শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অক্সিজেন নেওয়ার জন্য একটি বাঁশের নল মুখে লাগিয়ে ওই যুবক জল ভর্তি অ্যাকোরিয়ামে ডুবে বসেন। রেকর্ড করার লক্ষ্যেই এই কাজ করছেন তিনি। মুকেশের লক্ষ্য, ৩০ ঘণ্টা পর্যন্ত ওইভাবেই ডুবে থাকবেন তিনি। তারপর জল থেকে উঠবেন।

জানা গিয়েছে, মুকেশ গুপ্তা জাতীয় স্তরের সাঁতারের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। ইন্ডিয়া রেকর্ডেও নাম তুলেছেন তিনি। প্রায় চার ঘন্টায় ১১ হাজারের বেশি ডুব দিয়ে রেকর্ড করেছেন মুকেশ। ছেলের রুদ্ধশ্বাস অভিযানে প্রতি মুহূর্তে ভরসা ও সাহস যোগাতে অ্যাকোরিয়ামের পাশেই দাঁড়িয়ে রয়েছেন মুকেশের মা।

জলের মধ্যে এমন একাধিক কাজ করেছেন মুকেশ গুপ্তা। ঝুঁকি থাকলেও ছেলেকে বরাবর সমর্থন করেছেন তিনি। মুকেশের মা জানান, আগেও অনেক রেকর্ড রয়েছে মুকেশ গুপ্তার। একবার গঙ্গার নীচে বসেছিলেন ১২ ঘণ্টা, একবার হাত বেঁধে সাঁতার কেটে গঙ্গা পার করেন তিনি। এছাড়া, গঙ্গায় ১৫ হাজার ডুব মেরেও রেকর্ড করেছেন তিনি। এর জন্য একের পর এক পুরস্কারও পেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *